Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 17, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদবাংলাদেশে গণপরিবহন লকডাউন

বাংলাদেশে গণপরিবহন লকডাউন

বাংলাদেশে গণপরিবহন লকডাউন

করোনাভাইরাসের সংক্রামণ ঠেকাতে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে গণপরিবহন বন্ধ লকডাউন থাকবে।
 
আজ মঙ্গলবার সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক ভিডিও বার্তায় একথা জানান।
 
তিনি বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকার দেশবাসী, জনগণ, যাত্রীসাধারণ, মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানাচ্ছে যে, আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে গণপরিবহন লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে। ট্রাক, কাভার্ডভ্যান, ওষুধ, জরুরি সেবা, জ্বালানি, পচনশীল পণ্য পরিবহণ-এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
 
উল্লেখ্য দেশে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ছয়জন।
 
এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জনে। এছাড়া দেশে আরও ১ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ জনে।
 
সোমবার বিকেলে করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন লাইভ ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান। ♦
 
 
Share With:
Rate This Article