আইপিএলের নিলামে প্যাট কামিন্স বিস্ময়
আজ বৃহস্পতিবার বিকেলে কলকাতায় আইপিএলের জমজমাট নিলামের আসরে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের কিনতে ফ্রাঞ্চাইজিরা যেভাবে ঝাঁপিয়ে পড়ছেন তা রীতিমতো বিস্ময়ের।
অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স এর ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি হলেও কল্পনাকেও ছাড়িয়ে গেছেন তিনি। সেই ২ কোটি রুপি থেকে নিলামযুদ্ধ শুরু হয় অস্ট্রেলিয়ান এই পেসারকে নিয়ে। শেষ পর্যন্ত প্যাট কামিন্সকে নিয়ে যুদ্ধ শেষ হয় ১৫.৫ কোটি রুপিতে।কলকাতা নাইট রাইডার্স ১৫.৫ কোটি রুপিতে (১৮ কোটি ৫৩ লাখ টাকা) কিনে নেয় অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্সকে। তাদের লড়াই করতে হয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং দিল্লি ডেয়ারডেভিলসের সঙ্গে।
অপরদিকে, অল-রাউন্ডার গ্লেন ম্যাক্সকে ১০.৭৫ কোটি রুপিতে কিংস ১১ পাঞ্জাব, দক্ষিন আফ্রিকার ক্রিস মরিসকে ১০.০০ কোটি রুপিতে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, ক্রিস লিনকে ২.০০ কোটি রুপিতে মুম্বাই ইন্ডিয়ান, ইংল্যান্ড এর ওআনডে এবং T20 অধিনায়ক ইওন মরগান কে ৫.২৫ কোটি রুপিতে কলকাতা নাইট রাইডার্স কিনে নেন।








