ঢাকা দূষিত বাতাসের শহরের তালিকায় আবারও শীর্ষে
বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ফের শীর্ষ অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা। আজ ৯ ফেব্রুয়ারি রবিবার সকালে ঢাকা বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে উঠে আসে। এদিন সকাল ৮টা ৪৪ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ছিল ২৫৮। এই স্কোরের অর্থ হচ্ছে এ শহরের বাতাসের মান








