Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 19, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদ৬২তম গ্র্যামি অ্যাওয়ার্ড: সকলকিছু ছাপিয়ে কেন্দ্রে বিলি এলিশ

৬২তম গ্র্যামি অ্যাওয়ার্ড: সকলকিছু ছাপিয়ে কেন্দ্রে বিলি এলিশ

৬২তম গ্র্যামি অ্যাওয়ার্ড: সকলকিছু ছাপিয়ে কেন্দ্রে বিলি এলিশ

সংগীত বিশ্বর অন্যতম পুরষ্কার। সবচেয়ে সম্মানজনক। কেবলমাত্র পুরষ্কার পেতেই নয়, এর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারাও একটা গর্বর বিষয়। এ গর্বর অংশ নিতেই যেন পৃথিবীর সব নামি-দামি কনিষ্ঠ থেকে জ্যৈষ্ঠ সংগীতশিল্পী তো বটেই, বহু অভিনয়শিল্পীও হাজির হয়ে যান এ আসরে।
সব বারের মতো এবারেও এর ব্যতিক্রম হয় নি। গেল জানুয়ারির ২৬ তারিখে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজিত হয়েছিল বিশ্বসংগীতের সবচেয়ে বড় আয়োজন, ৬২তম গ্র্যামি অ্যাওয়ার্ড।
ছিল তারকাখচিত ঝলমল পোশাকের ঝংকার, ছিল ছোট-বড় হরেকরকম চমক। তারসঙ্গে অতিমাত্রার খোলামেলা পোশাক পরে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার মতো অনেক অভিনয় শিল্পীকে ঘিরে ছিল বিতর্কও।

বিলি এলিশ এবং ফিনেস অ’কনেল

কিন্তু সকলকিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রে উঠে আসেন উঠতি পপগানের তারকা বিলি এলিশ। মনোনয়নপ্রাপ্তদের ভেতর যিনি বয়সে সবচেয়ে ছোট। বারবার তিনিই হাসলেন শেষ হাসি। বিজয়ীর মঞ্চে দুবার ঘোষিত হলো সদ্য কৈশোর পেরুনো ১৮ বছর বয়সি বিলি এলিশের নাম। সেরা চারটে ক্যাটাগরি অর্থাৎ, সেরা নতুন শিল্পী, সেরা গান, সেরা রেকর্ড আর সেরা অ্যালবামের সব লিজ্জোর সঙ্গে নাম উঠিয়েছিলেন বিলি আইরিশ। আর রেকর্ড গড়ে প্রতিটি বিভাগে সেরা পুরস্কার নিজের ঘরে তুলেছেন বিলি। এতবার পুরস্কার পাবেন, তাও আবার গ্রামির মঞ্চে, তা কে জানত! বিলিও কি জানতেন! এতগুলো বিজয়ী ভাষণও তৈরি করা ছিল না বিলির।

সেরা রেকর্ড হয়েছে বিলির ‘ব্যাড গাই।’ ২০২০ সালের সেরা অ্যালবাম হয়েছে আবারও সেই বিলি এলিশের ‘হোয়েন উই ফল, হোয়্যার ডু উই গো।’
এই বিভাগে নিজের নাম শুনে নিজের কানকেই বিশ্বাস করতে পারেন নি বিলি। পুরষ্কার হাতে নিয়ে বিলি বললেন, ‘আমার মনে হয়, আমি নই, এই পুরস্কারের যোগ্য দাবিদার অ্যারিয়ানা গ্রান্ডে।’ আরিয়ানার ‘থ্যাংক ইউ, নেক্সট’ ছিল মনোনয়ন তালিকায়।
শুধু তাই নয়, সেরা গানের পুরষ্কারটিও অর্জন করেছেন বিলিই। বিলির ‘ব্যাড গাই’ হয়েছে ২০২০ সালের সেরা গান। অবশ্য এই গানের কৃতিত্ব ভাগাভাগি করে নিতে হয়েছে বড় ভাই ফিনেস ও’কনেলের সঙ্গে। আর সেরা নবীন শিল্পীও হয়েছেন তিনিই।
সেরা একক পারফরমার হয়েছেন ৮৬ বছর বয়সি উইলি নেলসন। সেরা দ্বৈত বা দলগত পারফরমার হয়েছেন ড্যান শে, তাদের ‘স্পিচলেস’ গানের জন্য। সেরা কান্ট্রি অ্যালবাম হয়েছে ‘হোয়াইল আম লিভিং।’ সেরা কান্ট্রি সংও হয়েছে একই অ্যালবামের গান, ‘ব্রিং মাই ফ্লাওয়ার্স নাও।’ সেরা র‍্যাপ হয়েছে ইগোরের ‘টাইলার, দ্য ক্রিয়েটর।’ সেরা র‍্যাপ পারফরমেন্স’ হয়েছে র‍্যাকস্‌ ইন দ্য মিডল’ আর ‘হাইয়ার’ গানে। সেরা র‍্যাপ সং’ হয়েছে জার্মেইন কোলের ‘আ লট’।
আরিয়ানার ‘থ্যাংক ইউ, নেক্সট’ পুরষ্কার পায় নি। যদিও বিলি বলেছেন, আরিয়ানাই যোগ্য দাবিদার। ছবি একই বিভাগে দ্বৈত বা দলগত পারফরম্যান্সের গ্রামোফোন হাতে উঠেছে ‘ওল্ড টাউন রোড’ গানের দলের।
এই বিভাগেই মনোনয়ন পেয়েছিল জোনাস ব্রাদার্স। সেরা পপ ভোকাল অ্যালবামের পুরস্কারও উঠেছে বিলি এলিশের হাতে। অন্যদিকে, সেরা রক সং হয়েছে ‘দিজ ল্যান্ড।’ সেরা রক অ্যালবাম হয়েছে ‘সোশ্যাল কিউজ।’ সেরা ‘অলটারনেটিভ’ গানের অ্যালবাম হয়েছে ভ্যাম্পায়ার উইকেন্ডের ‘ফাদার অব দ্য ব্রাইড।’
Share With:
Rate This Article