ফাঁকা বাংলাদেশের রাজধানী
করোনাভাইরাসের সংক্রামণ ঠেকাতে আজ বৃহস্পতিবার থেকে ঢাকার রাস্তায় চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ। এ সময় সেনাবাহিনীও মাঠে থাকবে। প্রয়োজন ছাড়া কাউকে রাস্তায় থাকতে দেওয়া হবে না। কেউ বের হলে তাকে পুলিশের জেরার মুখে পড়তে হচ্ছে। তবে সংবাদপত্রসহ জরুরি সেবাগুলো এর আওতামুক্ত। আজ বৃহস্পতিবার সকালে ঢাকার সড়কে দু-চারটি প্রাইভেটকার








