Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 4, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিককরোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২১ হাজার ২৯৩ জন

করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২১ হাজার ২৯৩ জন

করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২১ হাজার ২৯৩ জন

১৯৫টিরও বেশি দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত বিশ্বে হয়েছেন ২১ হাজার ২৯৩ জন।
এছাড়া এখন পর্যন্ত ৪ লাখ ৭১ হাজার ৩১১ জন এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছে।
অপরদিকে, হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১৪ হাজার ৬৪২ জন।
 
অন্যদিকে ইটালিতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন আরও ৬৮৩ জন। এ নিয়ে সেখানে করোনায় প্রাণ হারালেন মোট ৭ হাজার ৫০৩ জন।
 
এদিন ইতালিতে নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন আরও ৫ হাজার ২১০ জন। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৩৮৬ জন।
ইউরোপের দেশটিতে এপর্যন্ত ৯ হাজার ৩৬২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এখনও চিকিৎসাধীন ৫৭ হাজার ৫২১ জন। এদের মধ্যে প্রায় সাড়ে তিন হাজার রোগীর অবস্থা সঙ্কটাপন্ন।
 
স্পেনেও বেড়েছে মৃত্যু।। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৪৪৩ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬৪৭ জন। এর আগেই তারা করোনায় মৃতের সংখ্যায় চীনকেও ছাড়িয়ে গিয়েছিল।
 

স্পেনে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন সাড়ে পাঁচ হাজারেরও বেশি। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ৬১০ জন। ♦

 

Share With:
Rate This Article