সানা খান মাওলানা মুফতিকে বিয়ে করে বলিউডে হৈ চৈ ফেলে দিলেন
গুজরাটের একজন বুজুর্গ আলেম মাওলানা মুফতি আনাসকে বিয়ে করে ফের বলিউড পাড়ায় হৈ চৈ ফেলে দিলেন অভিনয় শিল্পী সানা খান। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে তার বিয়ের তথ্য জানানো হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সানার বিয়ে হয়েছে। বিয়ের অনুষ্ঠানের পর কেক কেটে উদযাপনও করতে দেখা যায় নব দম্পতিকে।








