ম্যারাডোনার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই আর্জেন্টাইন খেলোয়াড় বিশ্বের ফুটবলপ্রেমীদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন এবং যুগে যুগে তাঁর ক্রীড়া নৈপুণ্য ভবিষ্যত ফুটবল খেলোয়াড়দের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। প্রধানমন্ত্রী








