কোলকাতায় পাঁচশ’ টাকা লিটার দরে গোমূত্র বিক্রি!
করোনাভাইরাসের প্রতিষেধক হিসেবে ভারতের কোলকাতায় চড়াদামে গোমূত্র বিক্রির খবর পাওয়া গেছে। এ ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম শেখ মাবুদ। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, সোমবার সকাল থেকে কোলকাতার শহরের কাছে অবস্থিত শিল্প এলাকা ডানকুনিতে লিটারপ্রতি ৪০০-৫০০ টাকা দরে গোমূত্র বিক্রি করছিলেন মামুদ। খবর পেয়ে ডানকুনি থানার








