ভ্যাকসিন আবিষ্কারে আরেক মার্কিন কোম্পানির সফলতা
করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে দারুণ সফলতা পেয়েছেন মার্কিন বায়োটেক কোম্পানি ইনোভিও ফার্মাসিউটিক্যালের গবেষকরা। তাদের তৈরি করা ভ্যাকসিন ইতোমধ্যে মানবদেহে পরীক্ষা চালানো হয়েছে। এতে দেখা গেছে, ভ্যাকসিনের কারণে ৩৬ জনের মধ্যে ৩৪ জনের দেহেই করোনার বিরুদ্ধে এন্টিবডি গঠিত হয়েছে। ভ্যাকসিন তৈরিতে আগে থেকেই এগিয়ে আছে আরেক মার্কিন প্রতিষ্ঠান মডার্না।








