Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 13, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকইথিওপিয়ায় সঙ্গীতশিল্পীকে হত্যার জেরে সহিংসতা, নিহত ৮১

ইথিওপিয়ায় সঙ্গীতশিল্পীকে হত্যার জেরে সহিংসতা, নিহত ৮১

ইথিওপিয়ায় সঙ্গীতশিল্পীকে হত্যার জেরে সহিংসতা, নিহত ৮১

ইথিওপিয়ায় একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে হত্যার জেরে দেশটিতে ছড়িয়ে পড়া সহিংসতায় ৮১ জন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে তিনজন পুলিশ সদস্যও রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার দেশটিতে সেনাবাহিনী নামানো হয়েছে।

সোমবার সঙ্গীতশিল্পী হাচালু হুন্ডিসাকে গুলি করে খুন করা হয়।

ইথিওপিয়ার বৃহত্তম জাতিগোষ্ঠী ওরোমোর প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন হাচালু। সরকার বিরোধী বিক্ষোভে অংশ নিয়ে অল্প বয়সেই জেল খেটেছিলেন। রাজনৈতিক অধিকার নিয়ে গান গেয়ে সাড়া ফেলে দিয়েছিলেন। তার বহু গান বিপুল জনপ্রিয়তা লাভ করে।

ওরোমিয়া অধিকারকর্মী জাওয়ার মোহাম্মদ বলেন, আদ্দিস আবাবার গেলান কনদোমিনিয়ামস এলাকায় গুলিবিদ্ধ হন হাচালু। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। এরপর থেকে আমরা অনির্দিষ্টকালের জন্য প্রতিবাদ আন্দোলনে নেমে পড়ি ।

দেশটির প্রেসিডেন্ট আবি আহমেদ সঙ্গীতশিলী হাচালুর প্রাণহানিতে শোক প্রকাশ করেন এবং সহিংসতা বন্ধে সব পক্ষের প্রতি আহ্বান জানান।

হাচালুকে হত্যাকাণ্ডের জন্য প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীকে দায়ী করা হচ্ছে। হত্যাকারী হিসেবে সন্দেহভাজন কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সহিংসতা নিয়ন্ত্রণে ওরোমিয়া অঞ্চলে ইন্টারনেট গতি কমিয়ে দেয়া হয়। ⛘

আল জাজিরা

Share With:
Rate This Article