প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পেরিয়ে দ্বিতীয় বছরে বাংলা চ্যানেল
নিউ ইয়র্ক: অনেক চড়াই-উৎরাই পেরিয়ে দ্বিতীয় বছরে পা রাখল যুক্তরাষ্ট্র ভিত্তিক টেলিভিশন চ্যানেল বাংলা চ্যানেল। গতকাল এ টেলিভিশন চ্যানেলটির এক বছর পূর্তি উদযাপিত হয়ে গেল। এ উদযাপন করোনা কালের ঘরোয়া পরিবেশের সীমিত পরিসরে হলেও হলেও বেশ স্বতঃস্ফূর্ত ছিল। নিউ ইয়র্কে বাংলা চ্যানেলের কার্যালয়ে বিশেষ কোনও আয়োজন








