বাংলা চ্যানেলের ঢাকা অফিসে দ্বিতীয় বর্ষে পদার্পণ উদযাপন
অনেক চড়াই-উৎরাই পেরুবার পর অবশেষে যুক্তরাষ্ট্র ভিত্তিক টেলিভিশন চ্যানেল বাংলা চ্যানেল দ্বিতীয় বছরে পদার্পণ করল। গেল ১৬ জুলাই ছিল চ্যানেলটির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী। বাংলা চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছেন, বাংলাদেশ ও বিশ্বব্যাপী করোনাভাইরাসের মহামারীরই কারণে অনেক পরিকল্পনা থাকলেও কোনও পরিকল্পনাই বাস্তবায়ন করা সম্ভব হয় নি।
গতকাল ১৭ জুলাই চ্যানেলটি দ্বিতীয় বর্ষে পদার্পণ করল। বাংলা চ্যানেলের বাংলাদেশ নির্বাহী ইকবাল বাহার দ্বিতীয় বছরে পদার্পণের বিশেষ এই দিনটিকে শুধুমাত্র বাংলা চ্যানেলের সদস্যদের নিয়ে ঘরোয়াভাবে উদযাপনের আয়োজন করেন।
বাংলা চ্যানেলের ঢাকা কার্যালয়ে সীমিত পরিসরের এ আয়োজন নিউ ইয়র্ক থেকে তত্ত্বাবধান করেন চেয়ারম্যান একেএম ফজলুল হক ও প্রেসিডেন্ট শাহ্ জে চৌধুরী।
আয়োজনের প্রধান আকর্ষণ আড্ডা হলেও উদযাপনের আনুষ্ঠানিকতা রক্ষায় কেক কাটা হয়। কেক কাটা পর্ব শেষে সকলকে নিয়ে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
এরই ফাঁকে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও বিশ্বের নানা প্রান্ত থেকে বিশিষ্টজন এবং বিভিন্ন নানা শ্রেণিপেশার মানুষ টেলিফোনে শুভেচ্ছা জানিয়ে বাংলা চ্যানেলের সর্বাঙ্গীণ সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
বাংলাদেশ থেকে টেলিফোনে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা, সাবেক বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বাংলা চ্যানেলের এক বছর পূর্তিতে শুভেচ্ছা জানিয়ে সাফল্য ও কল্যাণ কামনা করেন।
বাংলাদেশ থেকে টেলিফোনে আরও শুভেচ্ছা জানান মাননীয় সংসদ সদস্য ও সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন।
বাংলা চ্যানেলের বছর এক বছর পূরণ ও দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষ্যে টেইলিফোনে শুভেচ্ছা জানান বাংলাদেশ কমিউনিকেশন্স স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) বোর্ড চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ। তিনি সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়ে বাংলা চ্যানেলের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
এছাড়াও বাংলাদেশ থেকে টেলিফোন করে শুভেচ্ছা জানান, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং গোপালগঞ্জ-১ আসনের এমপি কর্নেল ফারুক খান। তিনি বাংলা চ্যানেলের সকলকে শুভেচ্ছা জানান এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
বাংলা চ্যানেলের ঢাকা কার্যালয়ে বছর পূর্তি ও দ্বিতীয় বছরে পদার্পণের ক্ষুদ্র এ আয়োজনে উপস্থিত হয়েছিলেন বাংলা চ্যানেলের বাংলাদেশ এক্সিকিউটিভ ইকবাল বাহার, ব্যুরো চিফ রকিবুল ইসলাম মুকুল, রূপসী বাংলার এক্সিকিউটিভ এডিটর মুবিন খান।
এছাড়াও ছিলেন মেহরুন বিনতে ফেরদৌস, কানিজ ফাতিমা নিপা, সিএম শফিকুল, রিচার্ড গোমেজ, শোভন কুমার, মো. রহমান এবং বাংলা চ্যানেল ভয়েস, এডিটিং টিমসহ আরও অনেকে।








