বিনম্র শ্রদ্ধায় জাতি শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করছে আজ
১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর। এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল-বদর, আল-শামস বাহিনীর সহায়তায় বাঙালি জাতিকে মেধাশূন্য, পঙ্গু করার সেই ঘৃণ্য পরিকল্পনা সুচারুরূপে বাস্তবায়নে জঘণ্য ভূমিকা পালন করেছিল। তারা একাত্তরের বিজয়ের সূর্যোদয়ের মাত্র কয়েক ঘণ্টা আগে জাতির সহস্রাধিক শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীকে








