রাজাকারদের তালিকা দ্রুত প্রকাশ করতে গিয়ে ভুল হয়েছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, 'রাজাকারদের তালিকা দ্রুত প্রকাশ করতে গিয়ে ভুল হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রাজাকারদের তালিকা নিয়ে যাচাই-বাছাই না করেই প্রকাশ করে বেআক্কেলের মতো কাজ করেছি। এর জন্য আমি দুঃখ প্রকাশ করেছি, ক্ষমা চেয়েছি।' বৃহস্পতিবার দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিনায়তনে জেলার ১১টি








