মেলানিয়ার জন্যে বড়দিনের উপহার কেনেন নি ট্রাম্প
বড়দিনেও স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের জন্য কোনও উপহার কেনেন নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ভুলোমনা হিসেবে ডোনাল্ড ট্রাম্পের খ্যাতি রয়েছে। গত বছরও স্ত্রীর জন্মদিনে উপহার দিতে ভুলে গিয়েছিলেন।
বড়দিন উপলক্ষে বুধবার ট্রাম্প টেলি-কনফারেন্সে মার্কিন সেনাদেন সঙ্গে কথা বলেন। তখন সেনারা মেলানিয়ার জন্য কী উপহার কিনেছেন তা জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘এখনও মেলানিয়ার জন্য কিছু কেনা হয় নি।’
ফ্লোরিডার পাম বিচের রিসোর্ট থেকে মার্কিন প্রেসিডেন্ট জানান, মেলানিয়ার জন্য শুধু একটা সুন্দর কার্ড কেনা হয়েছে, তার চেয়ে বেশি কিছু নয়।
তিনি আরও বলেন, ‘এখনও ওটা নিয়েই ভাবছি। হাতে সময় খুব একটা নেই।’
খবর নিউইয়র্ক পোস্ট








