সিরিয়ায় মার্কিন সেনা ঘাঁটিতে ড্রোন হামলা
সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ড্রোন হামলার শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের একটি সেনা ঘাঁটি। গতকাল শুক্রবার (৫ জানুয়ারি) এ হামলা চালানো হয়। এর ঘটনার পেছনে কারা রয়েছে প্রাথমিকভাবে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। খবর আনাদোলু এজেন্সি। সংশ্লিষ্ট এক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানিয়েছে, সিরিয়ার দক্ষিণ আল-হাসাকাহ প্রদেশের








