Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 13, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকপাকিস্তানে ভোট বিলম্বিত করতে প্রস্তাব পাস

পাকিস্তানে ভোট বিলম্বিত করতে প্রস্তাব পাস

পাকিস্তানে ভোট বিলম্বিত করতে প্রস্তাব পাস

পাকিস্তানের ৮ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন বিলম্বিত করা নিয়ে দেশটির সিনেটে একটি প্রস্তাব পাস হয়েছে। শুক্রবার (৫ জানুয়ারি) স্বতন্ত্র সিনেটর দিলওয়ার খান প্রস্তাবটি উত্থাপন করেন।

পাকিস্তানের অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের তথ্যমন্ত্রী মুর্তজা সোলাঙ্গি ও মুসলিম লিগের (পিএমএল-এন) সিনেটর আফনান উল্লাহ খান প্রস্তাবটির বিরোধিতা করেছেন।

জানা গেছে, শুক্রবার পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে আসন্ন নির্বাচন পেছাতে একটি প্রস্তাব উত্থাপন করেন সিনেটর দিলওয়ার খান। এ সময় সিনেটে মাত্র ১৪ জন সিনেটর উপস্থিত ছিলেন। তারা প্রস্তাবটি পাস করেন।

নিরাপত্তা ঝুঁকি কমাতে নির্বাচন বিলম্বিত করার দাবি জানানো হয়েছে প্রস্তাবে।

পাকিস্তান সিনেটের সদস্য সংখ্যা ১০০ জন। তাই অতি অল্পসংখ্যক সিনেটরের সম্মতিতে প্রস্তাবটি পাস হওয়ায় তা কতটা কার্যকর হবে, তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে দেশটির অনেক ছোট দল নির্বাচন বিলম্বিত করার দাবি জানিয়েছে।

সূত্র: দ্য ডন

Share With:
Rate This Article