সন্ত্রাসমুক্ত বিশ্বের জন্য বৃহত্তর আন্তর্জাতিক সংহতির প্রয়োজন
সন্ত্রাসমুক্ত বিশ্বের জন্য বৃহত্তর আন্তর্জাতিক সংহতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। সাধারণ পরিষদে অনুষ্ঠিত জাতিসংঘের বৈশ্বিক সন্ত্রাস দমন কৌশলের উচ্চ পর্যায়ের প্লেনারি সভায় বক্তব্য প্রদানকালে একথা বলেন তিনি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের অটল রাষ্ট্রীয় নীতি রয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ‘আন্তর্জাতিক শান্তি








