Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 14, 2026
হেডলাইন
Homeভারতভারতে তৃণমূলে যোগ দিলেন বিজেপির সাবেক অর্থমন্ত্রী

ভারতে তৃণমূলে যোগ দিলেন বিজেপির সাবেক অর্থমন্ত্রী

ভারতে তৃণমূলে যোগ দিলেন বিজেপির সাবেক অর্থমন্ত্রী

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি নেতা অটল বিহারি বাজপেয়ির অর্থমন্ত্রীর দায়িত্বে থাকা সাবেক বিজেপি নেতা যশবন্ত সিনহা এবারের বিধানসভা নির্বাচনে লড়বেন তৃণমূল কংগ্রেসে হয়ে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, শনিবার (১২ মার্চ) দুপুরে দলবদল করেন তিনি।

৮৩ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ ২০১৮ সালে বিজেপি ছাড়েন। তবে বহু আগে থেকেই তিনি বিজেপিতে মোদির অবস্থানের বিরোধিতা করে আসছিলেন। বিভিন্ন সময় তাকে ভারতীয় প্রধানমন্ত্রীর কট্টর সমালোচকের ভূমিকায় দেখা গেছে।

যশবন্ত সিনহা যোগদানে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের অবস্থান আরও শক্ত হয়েছে বলেই ধারণা করছেন রাজনীতি বিশ্লেষকরা। তাঁর অভিজ্ঞতা আর দিকনির্দেশনা পশ্চিমবঙ্গ থেকে বিজেপিকে হটাতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে তৃণমূল কংগ্রেস।

দুপুর ১২টায় কলকাতার তৃণমূল ভবনে সুব্রত মুখোপাধ্যায়সহ তৃণমূলের ঊর্ধ্বতন নেতাদের উপস্থিতিতে যশবন্ত সিনহাকে অভ্যর্থনা জানায় তৃণমূল কংগ্রেস। এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

সংবাদ সম্মেলনে বিজেপির রাজনীতির পাশাপাশি নির্বাচন কমিশনেরও কড়া সমালোচনা করেন এই নেতা।❐

Share With:
Rate This Article