বেলারুশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র
বেলারুশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজ জানিয়েছে, দেশটি ইউরোপের একটি ফ্লাইটের গতিপথ পরিবর্তন এবং এক ভিন্ন মতাবলম্বীকে গ্রেফতার করায় ওয়াশিংটন এমন পদক্ষেপ নিতে যাচ্ছে। গত সপ্তাহে (২৩ মে) গ্রিস থেকে লিথুয়ানিাগামী রায়ানএয়ারের একটি বিমানকে বোমা হামলার হুমকি দিয়ে তার গতিপথ পরিবর্তনে বাধ্য করা হয়।








