সিডিসির স্বাস্থ্য নির্দেশনায় পরিবর্তন, যুক্তরাষ্ট্রে ফের মাস্ক পরার নির্দেশ
করোনাভাইরাসের ভয়াবহ ডেলটা ভ্যারিয়েন্টের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসতর্কতা নির্দেশনায় পরিবর্তন আনা হয়েছে। মঙ্গলবার এক নির্দেশনায় আবার মাস্ক ব্যবহার করতে বলেছে সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। ইনডোরে, বিশেষ করে জনসমাগম হলে মাস্ক পরতে হবে বলে তারা আবার নির্দেশনা দিয়েছে। সিডিসি স্থানীয় কর্তৃপক্ষকে স্কুলগুলোয় স্বাস্থ্য








