গরুপাচার মামলায় অনুব্রতের নামে চার্জশিট দিল সিবিআই
গ্রেপ্তারের ৫৭ দিনের মাথায় গরুপাচার মামলায় ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট দিল সিবিআই। এই মামলায় ৩৫ পাতার চার্জশিট দেওয়া হলো। আজ শুক্রবার সকাল ১১টা ৫০ মিনিটে আসানসোল আদালতে চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তিনটি সাপ্লিমেন্টারি চার্জশিট মিলিয়ে মোট চারটি চার্জশিট








