একাত্তরের গণহত্যায় পাকিস্তানকে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যানের
একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর নৃশংসতাকে যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়া এবং পাকিস্তানকে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার প্রস্তাব উত্থাপন করেছেন দুই কংগ্রেসম্যান। এ ঘটনাকে ইতিবাচক ও বড় অগ্রগতি হিসেবে দেখছে বাংলাদেশ। সরকারের পক্ষ থেকে ওই প্রস্তাব উত্থাপনকারী দুই কংগ্রেসম্যান স্টিভ শ্যাবট ও রো খান্নাকে ধন্যবাদ








