শের-ই-বাংলা মেডিকেল নর্থ আমেরিকা এলামনাই এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত
শের-ই -বাংলা মেডিকেল কলেজ নর্থ আমেরিকা এলামনাই এসোসিয়েশনের ২০২০-২০২২ কার্যকরি পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই অনলাইনে সদস্যদের অংশগ্রণের মাধ্যমে অনুষ্ঠিত এ নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দিতায় ১১ জনের কার্যকরি কমিটি নির্বাচিত হয়েছে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার ডা. দেওয়ান মাহমুদুল হক, অপর দুই নির্বাচন কমিশনার ডা. আয়েশা ছিদ্দিকা ও এডভোকেট মাহবুব ইমাম হোসেনের যৌথ স্বাক্ষরিত পরিপথের নিজস্ব ওয়েব সাইটে পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়েছে।
নতুন ২০২০-২২ কার্যকরি পরিষদের নব নির্বাচিতরা হলেন সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা ডা. আজমল ইউসুফ মুকুল (১৬ তম ব্যাচ) প্রেসিডেন্ট এবং প্রাক্তন কার্যকরী কমিটির (২০১৮-২০২০) সফল জেনারেল সেক্রেটারী, ডা. শাহ নাজমুল আলম (১৯ তম ব্যাচ) পুনরায় জেনারেল সেক্রেটারি পদে নির্বাচিত হন।
এছাড়া ডা. জিনাত তাজমীন (১৫ তম ব্যাচ)- ভাইস প্রেসিডেন্ট, ডা. আনন্দ কুমার মালো (২০ তম ব্যাচ)- অর্গানাইজিং সেক্রেটারি, ডা. শাহেদ হাসনায়েন বকুল (২২ তম ব্যাচ)- ফিন্যান্স সেক্রেটারি, ডা. হাফসা সিদ্দিকা ইমাম (৩২ তম ব্যাচ) সায়েন্টিফিক, কালচারাল, পাবলিকেশন এবং পাবলিক রিলেশন সেক্রেটারি, এবং ডা. আনোয়ার হোসেন (২৮ তম ব্যাচ) অফিস, কমিউনিকেশন অ্যান্ড ইয়ং ফিজিশিয়ান সেক্রেটারি পদে নির্বাচিত হন।
এছাড়া, চার সদস্যের একজিকিউটিভ মেম্বার হিসেবে নির্বাচিত হন ডা. হামীম ইবনে কাওছার (২১ তম ব্যাচ), ডা. পারভেজ হোসাইন (২৭ তম ব্যাচ), ডা. জাকির এইচ খন্দকার (২১ তম ব্যাচ) এবং ডা. এম শফিকুর রহমান (১৬ তম ব্যাচ)।
এগার সদস্য বিশিষ্ট এই এক্সিকিউটিভ কমিটি আগামী দু বছর (২০২০-২০২২) এই এলামনাইয়ের নির্বাচিত প্রতিনিধি হিসেবে সার্বিক দ্বায়িত্ব পালন করবেন। ❑








