Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 13, 2026
হেডলাইন
Homeপ্রবাসফোবানা ও মার্কস হোম কেয়ারের ৫ম কোভিড-১৯ ও অ্যান্টিবডি টেস্ট সম্পন্ন

ফোবানা ও মার্কস হোম কেয়ারের ৫ম কোভিড-১৯ ও অ্যান্টিবডি টেস্ট সম্পন্ন

ফোবানা ও মার্কস হোম কেয়ারের ৫ম কোভিড-১৯ ও অ্যান্টিবডি টেস্ট সম্পন্ন

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ফোবানার আয়োজনে ও মার্কস হোম কেয়ারের সার্বিক সহযোগিতায় আয়োজিত হয়ে গেল ৫ম কোভিড -১৯ ও অ্যান্টিবডি টেস্ট কর্মসূচি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গেল ১৬ জুলাই নিউ ইয়র্কে ব্রনক্সের স্টার্লিং এভিনিউয়ে এ আয়োজন করা হয়।

মানবিক এই আয়োজনে আরও যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল বাংলাদেশি-আমেরিকান পুলিশ এসোসিয়েশন (বাপা), লায়ন্স ক্লাব এবং অল এশিয়ান আমেরিকান ফাউন্ডেশন (ট্রি পল এ ফাউন্ডেশন)। এদিন সকাল ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ আয়োজনে প্রায় ৩শ’ মানুষ সেবা গ্রহণ করেন।

ফোবানার চেয়ারম্যান মোহাম্মদ হোসেন খান, ভাইস চেয়ারম্যান আলী ইমাম সিকদার, নির্বাহী সেক্রেটারি কাজী আজম, কনভেনশন মেম্বার সেক্রেটারি ফিরোজ আহমেদ, স্টিয়ারিং সদস্য কাজী ওয়াহিদ এলিনের সার্বক্ষণিক তদারকিতে ছিলেন।

এছাড়া মার্কস হোম কেয়ার এর ম্যানেজার আলমাস আলী, সিনিয়র কর্মকর্তা ইয়াসির খান জিমি,কামাল আহমেদ, রায়হান আহমেদ, আব্দুল্লাহ আল কাফি, মাহাদিউর চৌধুরী, এডি অরিটিদেশ-সহ অন্যরা সার্বক্ষণিক সহায়তায় করেছেন।

বাপার সভাপতি ক্যাপ্টেন কারাম চৌধুরী, সহ সভাপতি সার্জেন্ট এরশাদ সিদ্দিকি, করেসপন্ডেন্স সেক্রেটারি সার্জেন্ট সৈয়দ এনায়েত আলী, সার্জেন্ট মাহবুবুর জুয়েল, লায়ন্স ক্লাব সেক্রেটারি আহসান হাবিব, কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে জুনেদ চৌধুরী, আব্দুল হাসিম হাসনু, কয়েস চৌধুরী, রফিকুল ইসলাম, মামনূনুল হক, আহবাব চৌধুরী, নজরুল হক, ইমরান শাহ রন, আব্দুর রউফ দলা মিয়া, অ্যাডভোকেট নাসির উদ্দিন, মাহবুবুল আলম, সাহেদ আহমেদ, মঞ্জুর চৌধুরী জগলু, সামাদ মিয়া জাকের, শামীম, মাহমুদুর রহমান বাদল, জালাল চৌধুরী, তৌফিকুর রহমান ফারুক ও জাফর তালুকদার।

সেন্সাস ও ফোবানা:
অন্যান্য ইভেন্ট মতো ব্রনক্স ইভেন্ট এ ও ইউ এস সেন্সাস এর কর্মকর্তারা ফোবানার সাথে একত্রিত হয়ে বর্তমান সেন্সাসে প্রচুর লোকজনদেরকে সেন্সাসের ফর্ম ফিল-আপ করান।

মহামারীর এ সময়ে ফোবানার ধারাবাহিক এই আয়োজন কমিউনিটিতে ব্যাপক প্রশংসিত হয়েছে।

টেস্টের রেজাল্ট পেতে এক সপ্তাহ পর ৭১৮ -৮৫১ -৩০০০ নাম্বারে বিকেল ৫টা থেকে রাত ১১টার মধ্যে ফোন করলে জানা যাবে।

ফোবানার পক্ষ থেকে মার্কস হোম কেয়ার, বাপা, হেল্পিং হ্যান্ড ফর চিটাগোনিয়ান, লায়ন্স , জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটি, জে কে ,জ্যামাইকা মুসলিম সেন্টার , ট্রিপল ‘এ’ ফাউন্ডেশনসহ কমিউনিটির সকল নেতারা সহযোগিতা করেছেন। ❑

Share With:
Rate This Article