Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 15, 2026
হেডলাইন
Homeযুক্তরাষ্ট্রনিউ ইয়র্কে সপ্তাহে ২-৩ দিন স্কুল খোলার পরিকল্পনা

নিউ ইয়র্কে সপ্তাহে ২-৩ দিন স্কুল খোলার পরিকল্পনা

নিউ ইয়র্কে সপ্তাহে ২-৩ দিন স্কুল খোলার পরিকল্পনা

নিউ জার্সিতে নাগরিকদের ফেস মাস্ক পরতে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। আর শিক্ষার্থীদের সপ্তাহে দুই কিংবা তিন দিন স্কুলে যাওয়ার সুযোগ করে দিতে নিউইয়র্ক সিটিতে একটি পরিকল্পনা নেয়া হয়েছে।

এমন এক সময়ে এসব সিদ্ধান্তের কথা বলা হচ্ছে, যখন দেশটিতে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যায় সব রেকর্ড ভেঙে গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বুধবার ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ৬০ হাজারের বেশি লোক কোভিড-১৯ রোগে পজিটিভ এসেছেন।

গত বছরের ডিসেম্বরের শেষ দিনে চীনের উহানে প্রথম ভাইরাসটির প্রাদুর্ভাব শনাক্তের পর একদিনে এত বেশি আক্রান্ত আর কোনো দেশে হয়নি।

আর দ্বিতীয় দিনের মতো যুক্তরাষ্ট্রে করোনায় ২৪ ঘণ্টায় ৯০০ জনের মৃত্যু হয়েছে। গত জুনের পর মৃত্যুর সংখ্যায় এটিই সর্বোচ্চ।

যুক্তরাষ্ট্রে করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই সবচেয়ে সংক্রমিত রাজ্য নিউজার্সি ও নিউইয়র্ক ভাইরাসের বিস্তাররোধের অগ্রগতি বহাল রাখার চেষ্টা করা হচ্ছে। এছাড়া দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে নতুন করে করোনার সংক্রমণ দেখা যাচ্ছে।

উত্তরপূর্বাঞ্চলীয় এই রাজ্য দুটিতে করোনায় ৪৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। অর্থাৎ করোনায় আমেরিকায় মারা যাওয়া এক লাখ ৩২ হাজারের বেশি মানুষের এক তৃতীয়াংশই নিউজার্সি ও নিউইয়র্কের।

সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব না এমন স্থানে ‘মুখঢাকা’ ব্যবহার বাধ্যতামূলক করে দিতে একটি নির্বাহী আদেশের কথা জানিয়েছেন নিউজার্সির গভর্নর ফিল মার্ফি।

রাজ্যটিতে করোনা আক্রান্তের ব্যাপক হারের কথা বিবেচনায় নিয়ে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। ডেমোক্র্যাট দলীয় এই গভর্নর বলেন, এটি জীবন-মরণের প্রশ্ন।

এদিকে নিউইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাসিও ১১ লাখ শিক্ষার্থীর জন্য একটি পরিকল্পনা ঘোষণা করেছেন। শিক্ষার্থীরা যাতে আগামী সেপ্টেম্বর নাগাদ ক্লাসে ফিরতে পারেন, তা বিবেচনা করেই এমন ঘোষণা এসেছে।

যাতে বলা হয়েছে, শিক্ষার্থীরা পালা করে দুই কিংবা তিন দিন স্কুলে যাবে। বাকি সময় বাড়িতে বসে ‘মিশ্র পদ্ধতিতে’ লেখাপড়া করতে পারবে। তবে এ জন্য রাজ্যের অনুমোদন লাগবে।

এদিকে স্বাভাবিক জীবনে ফিরতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা মহামারীর মধ্যেও স্বাভাবিক সময়সূচি অনুসারে স্কুল খুলতে না পারলে কেন্দ্রীয় সরকারের দেওয়া অর্থ বরাদ্দ কেটে নেওয়ার হুমকি দিয়েছেন তিনি।

প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার দায়-দায়িত্ব রাজ্যগুলোর হলেও তাতে কেন্দ্রীয় সরকারের কিছুটা সম্পূরক তহবিল আছে।❑

Share With:
Rate This Article