Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 17, 2026
হেডলাইন
Homeযুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের নতুন রেকর্ড

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের নতুন রেকর্ড

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের নতুন রেকর্ড

যুক্তরাষ্ট্রে ৯ জুলাই বৃহস্পতিবার ৬৫ হাজার ৫৫১ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জন হপকিন্স এমন তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রে এই বৈশ্বিক মহামারীকে ঘিরে রাজনৈতিক মাঠ সরগরম। মার্কিন নাগরিকরাও যেন করোনায় ক্লান্ত হয়ে পড়েছেন।

ঠিক এমন সময় আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে করোনা সংক্রমণের সংখ্যা।

বুধবারেও ৬০ হাজার লোক আক্রান্ত হয়েছিলেন। পর দিন সেখান থেকে সামান্য বেড়েছে।

গত বছরের শেষ দিনে চীনে মহামারী শুরু হওয়ার পর কোনো দেশে করোনায় একদিনে এটিই সবচেয়ে বেশি আক্রান্ত।

গত দুই সপ্তাহে ৫০টি রাজ্যের ৪১টিতে সংক্রমণ ক্রমাগত বাড়তে দেখা গেছে। আর মহামারী কেন্দ্রীক বিভিন্ন ইস্যু নিয়ে আমেরিকানরাও বিভক্ত হয়ে পড়েছেন।

বিশেষ করে স্কুল খোলা ও ব্যবসায়িক কার্যক্রম সচল করা নিয়ে দেশটির রাজনীতিতে বিভক্তি বাড়ছে।

মায়ামির জ্যাকসন সাউথ মেডিকেল সেন্টারের আইসিইউ চিকিৎসা বিষয়ক পরিচালক ডা. অ্যান্ড্রু পেস্টাওয়াসকি বলেন, এই হাসপাতালে কর্মকর্তা-কর্মচারী ও লোকজনের মধ্যে স্বার্থপরতার(মাস্ক না পরা) বিপরীতে পরার্থপরতা এবং যারা নিজেদের ঝুঁকিতে ফেলছেন, তাদের জন্য খুবই হতাশা কাজ করছে। তাদের কাছ থেকেই আমি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছি।

তিনি বলেন, আমরা নিজদের ঝুঁকিতে ফেলছি। অন্যরা কিছু করতে ইচ্ছুক না, তারা ভিন্নভাবে চলছে, রোগকে ছড়িয়ে দিতে উৎসাহী হয়ে উঠেছে।

বৃহস্পতিবার ফ্লোরিডায় ৯ হাজার নতুন রোগী শনাক্ত হয়েছেন। আর মারা গেছেন ১২০ জন। এটাকে তুচ্ছ আখ্যায়িত করে বাসিন্দাদের আতঙ্কিত হতে না করেছেন গভর্নর রন ডিস্যান্টিস।❑

Share With:
Rate This Article