বিশ্বে করোনা সংক্রমণ প্রায় ৭৬ লক্ষ, যুক্তরাষ্ট্রে প্রায় ২১ লক্ষ
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না পরিস্থিতি। বিশ্বে সংক্রমণ ইতিমধ্যে ৭৬ লক্ষ।
যুক্তরাষ্ট্রেই করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লক্ষ ৮৯ হাজার ৮২৫ জন। মারা গেছেন ১ লক্ষ ১৬ হাজার ৩৫ জন। এরমধ্যে শুধু নিউ ইয়র্কেই মারা গেছেন ৩০ হাজার ৫৮০ জন মানুষ। নিউ ইয়র্কে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৮৫ হাজার ৯০১ জন মানুষ।
করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ড-ও-মিটারের তথ্যানুয়ায়ী, শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত আড়াইটা পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ২৩ হাজার ৮৮৫ জনে। আক্রান্ত হয়েছেন বিশ্বের ৭৫ লাখ ৯৯ হাজার ৬৬৩ জন। তাদের মধ্যে বর্তমানে ৩৩ লাখ ৩০ হাজার ৫০৪ জন চিকিৎসাধীন এবং ৫৩ হাজার ৯০২ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৩৮ লাখ ৪১ হাজার ৩৩১ জন সুস্থ হয়ে উঠেছে।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ⛘








