Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 20, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদকরোনায় এবার মারা গেলেন বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসক

করোনায় এবার মারা গেলেন বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসক

করোনায় এবার মারা গেলেন বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসক

এবার করোনাভাইরাসে  আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. গাজী জহিরুল হাসান মৃত্যুবরণ করেছেন।

১২ জুন বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গাজী জহিরুল ময়মনসিংহ মেডিকেল কলেজের ১৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটিসের (এফডিএসআর) জয়েন্ট সেক্রেটারি ডা. রাহাত আনোয়ার চৌধুরী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বিএসএমএমইউর পেডিয়াট্রিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ও ডা. জহিরুলের সহকর্মী সোহেলী আলম বলেন, ডা. জহিরুল করোনা রোগীদের সেবায় নিয়োজিত ছিলেন। এক সপ্তাহের বেশি সময় আগে তার করোনাভাইরাসের উপসর্গ ধরা পড়ে।

তিনি জানান, ডা. জহিরুল যখন বাসায় আইসোলেশনে ছিলেন তখন তার প্রথম করোনা পরীক্ষায় নেগেটিভ আসে। তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্বিতীয় পরীক্ষা করানো হয়। তখন করোনা পজিটিভ পাওয়া যায়।

ডক্টরস ফাউন্ডেশনের প্রধান প্রশাসক নিরুপম জানান, এ নিয়ে এখন পর্যন্ত করোনাভাইরাসে ২৯ জন চিকিৎসক মারা গেছেন।

বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, করোনাভাইরাস ধরা পড়ার পর অবস্থার অবনতি হলে গত ৫ জুন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অক্সিজেন সেচুরেশন কমে যাচ্ছিল। এ কারণে ঢাকা মেডিকেলের আইসিইউতে নেয়া হয়।শেষ পর্যন্ত তাকে বাঁচানো গেল না।

ডা. জহিরুলের মৃত্যুতে শোক জানিয়ে তিনি বলেন, একজন দক্ষ চিকিৎসক ছিলেন ডা. জহিরুল। চিকিৎসা শিক্ষায়ও তার অনেক অবদান ছিল। তার মৃত্যুতে অনেক ক্ষতি হয়ে গেল।

Share With:
Rate This Article