Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 23, 2026
হেডলাইন
Homeপ্রবাসআবুল হাসনাত আবদুল্লাহর স্ত্রীর মৃত্যুতে নিউ ইয়র্কের ব্যবসায়ি রাশেদুজ্জামানের শোক

আবুল হাসনাত আবদুল্লাহর স্ত্রীর মৃত্যুতে নিউ ইয়র্কের ব্যবসায়ি রাশেদুজ্জামানের শোক

আবুল হাসনাত আবদুল্লাহর স্ত্রীর মৃত্যুতে নিউ ইয়র্কের ব্যবসায়ি রাশেদুজ্জামানের শোক

যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ি রাশেদুজ্জামান হিমু ও তার প্রতিষ্ঠান সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহর স্ত্রী ও বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মা শাহানারা আব্দুল্লাহর মৃত্যুতে শোক জানিয়েছেন। মিম

রাশেদুজ্জামান হিমু ওয়্যারলেস ইউএসএ ইনক্‌, মিম টার্নস্‌ অ্যান্ড ট্রাভেলসের সিইও।

রোববার রাতে শাহানারা আব্দুল্লাহ রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর।

জানা গেছে, চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল থেকে শাহানারা আব্দুল্লাহর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে তার। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। পরে রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত ডাক্তার জানান তিনি মারা গেছেন। তিনি স্বামী, ৩ ছেলে ও ১ মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার সকাল ৮টায় শাহান আরা আবদুল্লাহকে বরিশাল জেলা প্রশাসনে পক্ষ থেকে গার্ড অব অনার প্রদানের পর রাষ্ট্রীয় মর্যাদায় মুসলিম কবরস্থানে দাফন করা হয়। এর আগে সেখানে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বরিশালের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ⛘

Share With:
Rate This Article