Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 23, 2026
হেডলাইন
Homeপ্রবাসনিউ ইয়র্কে ফোবানার মানব সেবায় অনন্য দৃষ্টান্ত

নিউ ইয়র্কে ফোবানার মানব সেবায় অনন্য দৃষ্টান্ত

নিউ ইয়র্কে ফোবানার মানব সেবায় অনন্য দৃষ্টান্ত

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশি সংগঠন ফোবানা  দ্বিতীয়বারের মতো আয়োজন করে কোভিড-১৯ অ্যান্টিবডি টেস্ট প্রোগ্রাম। করোনায় আক্রান্ত নিউ ইয়র্ক নগরীর সাধারন প্রবাসীদের কথা বিবেচনা করেই ফোবানার এই আয়োজন।

আয়োজকরা জানান, করোনার এই ক্রান্তিকালে সমগ্র যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটিতে একটা চাপা আতংক বিরাজ করছে। অ্যান্টিবডি টেস্ট তাদেরকে সে আতংক থেকে মুক্তি দিয়ে নিশ্চিত করে তুলতে পারে। এ ভাবনা থেকেই ফোবানার কোভিড-১৯ অ্যান্টিবডি টেস্ট প্রোগ্রামের আয়োজন।

গেল ১২ জুন শুক্রবার জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় স্থানীয় সময় দুপুর থেকে শুরু হয়ে রাত ৮ তা পর্যন্ত তাদের এই সেবাদান কর্মসূচি অব্যাহত থাকে।

করোনা মহামারীতে বিপর্যস্ত নিউ ইয়র্ক শহরে গেল কয়েকদিনে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অনেকটাই কমে এসেছে। আর এ মুহুর্তে কোভিড ১৯ অ্যান্টিবডি টেস্ট খুবই  প্রয়োজন।

নিউ ইয়র্কের বিভিন্ন এলাকায় সরকারিভাবে এ সুবিধা বিদ্যমান থাকলেও সাধারণ প্রবাসীদের কথা বিবেচনায় এনে ফোবানা ব্রুকলিনের পর জ্যাকসন হাইটসে বাংলাদেশিদের দ্বিতীয় কোভিড-১৯ অ্যান্টিবডি টেস্ট সফলভাবে আয়োজন ও সম্পন্ন করে।

এদিন জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় দুপুর থেকে শুরু করে রাত অবধি চলে তাদের সেবা কার্যক্রম। আয়োজক সংগঠনের কনভেনর শাহ নেওয়াজ ও সেক্রেটারি কাজী আজম জানান, আগামীতে তারা জ্যামাইকা ও ব্রঙ্কসে তাদের এ কার্যক্রম অব্যাহত রাখবেন।

তারা আরও জানান, ফোবানার এ সেবা পেতে শুধুমাত্র পরিচয়পত্র হলেই চলবে।আয়োজন অনুষ্ঠানে সহযোগিতা করে বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশন (বাপা) ,মার্কস হোমকেয়ার, হেল্প চিটাগোনিয়ান নামের সংগঠন। প্রচুর প্রবাসী ফোবানার এ সেবা কর্মসূচীতে অংশ নেন।

আয়োজকরা জানান, বিভিন্ন কারণে অনেকেই হাসপাতালে যেতে চান না। অথচ এ সময়ে করোনাভাইরাসে সংক্রমিত কিনা সেটি নিশ্চিত হতে কোভিড-১৯ অ্যান্টিবডি টেস্ট খুবই জরুরি। এ আয়োজনে সেসব মানুষেরা টেস্ট করিয়ে নিশ্চিন্ত হতে পেরেছেন।

বক্তারা আরও জানান, কমিউনিটির যে কোনও সমস্যায় সবসময়ের মতোই তারা মানুষের পাশে থাকবেন।

আয়োজনে বক্তব্য রাখেন ফোবানা মেম্বার সেক্রেটারি ফিরোজ আহমেদ ও বাপা’র প্রেসিডেন্ট ক্যাপ্টেন কারাম চৌধুরী ।

আয়োজনটি সফলভাবে সম্পন্ন করতে নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন ফোবানার চেয়ারম্যান মোহাম্মদ হোসেন খান, চীফ কোঅর্ডিনেটর গিয়াস আহমেদ , ফিন্যান্স ডিরেক্টর নিশান রহিম , কালচারাল ডিরেক্টের রানু নেওয়াজ। এছাড়াও ছিলেন বাপার ভাইস প্রেসিডেন্ট এরশাদ সিদ্দিক, হেল্প চিটাগোনিয়ানের পক্ষে মাকসুদুল হক চৌধুরী প্রমুখ।

 

Share With:
Rate This Article