Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 13, 2026
হেডলাইন
Homeআঞ্চলিকচাঁদপুরে মহিলা ভাইস চেয়ারম্যানের বাসা থেকে দুই টন চাল উদ্ধার

চাঁদপুরে মহিলা ভাইস চেয়ারম্যানের বাসা থেকে দুই টন চাল উদ্ধার

চাঁদপুরে মহিলা ভাইস চেয়ারম্যানের বাসা থেকে দুই টন চাল উদ্ধার

চাঁদপুর সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানার শহরের বাসা থেকে দুই টন (৩০ কেজি ওজনের ৬৭ বস্তা) ত্রাণের জন্য বরাদ্দের চাল উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমার নেতৃত্বে চালগুলো উদ্ধার করে উপজেলার গোডাউনে রাখা হয়।

এর আগে মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে চালগুলো চাঁদপুর সিএসডি গোডাউন থেকে মহিলা ভাইস চেয়ারম্যান শহরের ট্রাকরোড এলাকার পালপাড়ার তার নিজ বাসায় এনে রাখেন।

সরকারি ত্রাণের চাল মহিলা ভাইস চেয়ারম্যান নিজ বাসায় এনে রাখার বিষয়টি বিভিন্ন সূত্রে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারি গোয়েন্দা সংস্থা জানতে পারে। এরপর চালগুলো তার বাসা থেকে নিয়ে আসার জন্য নির্দেশ দেওয়া হয়।

খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশের পরিদর্শক সানজিদ ঘটনাস্থলে আসেন এবং ওই বাসায় ত্রাণের চালের মজুতের বিষয়ে খোঁজখবর নেন।

চাঁদপুর সদর উপজেলার একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, সরকারি ত্রাণ কিংবা কোনও বরাদ্দের চাল নিজ বাড়িতে নিয়ে রাখার নিয়ম নেই। আমাদের যত বরাদ্দ আসে সেগুলো গোডাউন থেকে সরাসরি পরিষদের গোডাউনে নিয়ে রাখি। অনেক সময় সরাসরি বিতরণকৃত এলাকায় নিয়ে তালিকাভুক্ত লোকদের হাতে তুলে দেই।

মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা বলেন, জিআর বরাদ্দের চাল ইউনিয়নের গরিবদের মাঝে বিতরণের কথা। ইউনিয়ন পরিষদ এলাকায় যেহেতু চেয়ারম্যানরা বিতরণ করেন, আমি চিন্তা করেছি ইউনিয়নে না দিয়ে আমার বাসার আশপাশের লোকদের দেব। সেই সুবিধার্থে বাসায় এনে রেখেছি।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলেছি তার তত্ত্বাবধানে চাল ওই বাসা থেকে উদ্ধার করে উপজেলার গোডাউনে রাখার জন্য। তিনি গোডাউনে আনার ব্যবস্থা করেছেন। যদি গরিবদের দিতে হয় উপজেলা থেকেই দিতে হবে। অসৎ উদ্দেশ্যে বাসায় নিয়ে ত্রাণের চাল রেখেছেন ওই চেয়ারম্যান।◉ 

Share With:
Rate This Article