ক্যালিফোর্নিয়ায় বাড়িতে থাকার নিষেধ অমান্য করায় ৬ জনকে গুলি
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে বাড়িতে থাকার বিষয়ে কড়াকড়ি আরোপ করেছে কর্তৃপক্ষ।
এই নির্দেশনা অমান্য করে পার্টির আয়োজন করায় ৬ জনকে গুলি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার মধ্যরাতে পূর্ব বেকারসফিল্ডের একটি অ্যাপার্টমেন্টে এ ঘটনা ঘটে। গুলিতে আহত ৬ জনকে হাসপাতলে ভর্তি করা হয়েছে।
কার্ন কাউন্টির কর্মকর্তা লেফটেন্যান্ট সেসা ওল্যাগ বলেন, করোনাভাইরাস মহামারীর মধ্যে বাড়িতে থাকার বাধ্যবাধকতার মধ্যেই ওই বাড়িতে পার্টির আয়োজন করা হয়। ধারণা করা হচ্ছে, পার্টিতে অনেক লোক অংশ নেয়। তবে কতজন ছিল, তা আমরা নিশ্চিত হতে পারি নি। দুর্ভাগ্যক্রমে খুবই খারাপভাবে পার্টিটি শেষ হয়েছে।
গুলিবিদ্ধদের মধ্যে একজন কিশোরও রয়েছে বলে জানান তিনি।
করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে মার্চের শেষ দিকে ক্যালিফোর্নিয়ার ৪ কোটি বাসিন্দাকে কঠোরভাবে ঘরে থাকার নির্দেশনা জারি করা হয়।
পরে এ বাধ্যবাধকতা ১৫ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। অবশ্য যুক্তরাষ্ট্রের ৯৭ শতাংশের বেশি মানুষ এ বাধ্যবাধকতার আওতায় পড়েছেন।
করোনাভাইরাসে এখন সবচেয়ে নাজুক অবস্থা বিরাজ করছে যুক্তরাষ্ট্রে। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা নিউইয়র্কে। আজ রোববার সন্ধ্যা পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৫ লাখ এবং মৃত ২০ হাজার ছাড়িয়ে গেছে।◉
সিএনএন








