Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 21, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদবাংলাদেশে করোনা আতঙ্কের মাঝেই মানুষের ঢল ঢাকামুখী

বাংলাদেশে করোনা আতঙ্কের মাঝেই মানুষের ঢল ঢাকামুখী

বাংলাদেশে করোনা আতঙ্কের মাঝেই মানুষের ঢল ঢাকামুখী

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সারা দেশে চলছে লকডাউন। সরকারি ছুটির পাশাপাশি বন্ধ রয়েছে সব ধরণের গণপরিবহন চলাচল। কিন্তু উল্টো চিত্র দেশের গুরুত্বপূর্ণ ।

বাংলাদেশে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আজ দুপুরের পর থেকে কর্মমুখী মানুষের ঢল নামে। করোনা আতঙ্ক মাথায় নিয়েই সবাই ছুটছেন রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায়।

সংশ্লিষ্টরা জানান, সরকারি ছুটি বাড়িয়ে ৪ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত করা হলেও গার্মেন্টসসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও কারখানার শ্রমিকের জন্য ছুটি বাড়ে নি।

এ জন্য রোববার কর্মস্থলে যোগ দিতে দক্ষিণাঞ্চলের হাজার হাজার শ্রমজীবী মানুষ করোনা আতঙ্ক নিয়েই কর্মস্থলে ছুটছেন। তাছাড়া নিম্ন আয়ের এ সব মানুষের বাড়িতে বসে থাকারও উপায় নেই। তাইত জীবনের ঝুঁকি নিয়ে তারা কর্মের উদ্দেশে বেরিয়েছেন বলে কেউ কেউ জানান।

এক শ্রমিক জানান, কারখানার মালিক ফোন করে জানিয়ে দিয়েছেন ৫ তারিখ কাজে যোগ না দিলে চাকরি থাকবে না। আরেক শ্রমিক জানান, সময় মতো কাজে যোগ না দিলে চাকরি বাঁচানো কঠিন।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক জানান, সরকারি আদেশে সারা দেশে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। নৌপথে শুধুমাত্র পণ্যদ্রব্য পারাপারের জন্য সীমিত আকারে ফেরি চালু রাখা হয়েছে। যানবাহন কমে যাওয়ায় এ নৌরুটের ১৬টি ফেরির মধ্যে ১১টি বসিয়ে রেখে তারা মাত্র ৫টি ফেরি চালু রেখেছে।

কিন্তু শনিবার দুপুর থেকে ফেরিগুলো মানুষের চাপে ঠিকমত পণ্যবাহী যানবাহন পারাপার করতে পারছে না। প্রতিটি ফেরিতেই মানুষের উপচে পড়া ভিড়। এরা সবাই বিভিন্ন গার্মেন্টস ও অন্যান্য ছোটখাট কারখানা ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের কর্মী।◉

Share With:
Rate This Article