Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 14, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকবাংলাদেশের করোনভাইরাস পরিস্থিতি ইউরোপ ও আমেরিকার চেয়ে ভালো: সেতুমন্ত্রী

বাংলাদেশের করোনভাইরাস পরিস্থিতি ইউরোপ ও আমেরিকার চেয়ে ভালো: সেতুমন্ত্রী

বাংলাদেশের করোনভাইরাস পরিস্থিতি ইউরোপ ও আমেরিকার চেয়ে ভালো: সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের করোনভাইরাস পরিস্থিতি ইউরোপ ও আমেরিকার মতো উন্নত দেশের চেয়ে ভালো।

ইউএনবি জানিয়েছে, শনিবার ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে এক অনলাইন সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, করোনাভাইরাস মহামারি পরিস্থিতি মোকাবিলায় ১১ এপ্রিল পর্যন্ত সব ধরনের গণপরিবহন চলাচল স্থগিত থাকবে। তবে পণ্য পরিবহন, জরুরি সেবা, জ্বালানি, ওষুধ, পচনশীল ও ত্রাণবাহী পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

তিনি বলেন, পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করতে দেওয়া হবে না।

এ মহামারি চলাকালীন নিম্ন আয়ের এবং দুস্থ মানুষকে সহায়তা করার জন্য দলের নেতাকর্মী ও সহযোগী সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান ওবায়দুল কাদের।

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে শনিবার নতুন করে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটজনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও নয়জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে, যাদের মধ্যে দুজন শিশু। এ নিয়ে দেশে মোট ৭০ জন করোনা রোগী শনাক্ত হলো।◉

Share With:
Rate This Article