Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 15, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদপ্রিন্স চার্লসের করোনার সংক্রমণে কণিকা কাপুর দায়ী!

প্রিন্স চার্লসের করোনার সংক্রমণে কণিকা কাপুর দায়ী!

প্রিন্স চার্লসের করোনার সংক্রমণে কণিকা কাপুর দায়ী!

আবারও খবরের শিরনামে কণিকা কাপুর। নেপথ্যে সেই করোনা! ‘প্রিন্স চার্লসের করোনার সংক্রমণের জন্যে নাকি এই বলিউড গায়িকাই দায়ী!’
 
ভাইরাল কয়েকটি ছবিকে কেন্দ্র করে এমন মন্তব্যের ঝড়ই উঠেছে বর্তমানে নেটদুনিয়ায়। যেখানে কণিকা কাপুরকে দেখা গিয়েছে ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স চার্লসের সঙ্গে খোশ মেজাজে গল্প করতে।
 
নেটিজেনদের একাংশের দাবি, লন্ডনে থাকবার সময়টাতেই বাকিংহাম প্যালেসের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলিউড গায়িকা কণিকা কাপুর। সেখানেই তাকে প্রিন্স চার্লসের সঙ্গে বাক্যালাপ সারতে দেখা যায়। কণিকার পরনে কমলা রঙের এক পশ্চিমী পোশাক। তার একদম কাছাকাছি প্রায় এক হাত দূরত্বে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন প্রিন্স। দুজনেই ব্যস্ত কথোপকথনে।
স্বাভাবিকবশতই, নেটিজেনদের মনে এখন প্রশ্ন উঁকি দিয়েছে, তাহলে কি কণিকাই দায়ী ব্রিটিশ রাজপরিবারের অন্যতম অভিভাবক প্রিন্স চার্লসের করোনা সংক্রমণের জন্য?
 
বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের একাংশ বলছে, গায়িকা কণিকা কাপুর এবং চার্লসের এই ছবি অনেক পুরনো। বর্তমানে দু’জনেই করোনা সংক্রামিত হওয়ায় ভাইরাল হয়েছে ওই ছবি। ♦
 
 
 
 
Share With:
Rate This Article