Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 4, 2026
হেডলাইন
Homeআঞ্চলিকখুমেকে ১ জনের মৃত্যু, চিকিৎসকসহ ২০ জন হোম কোয়ারেন্টাইনে

খুমেকে ১ জনের মৃত্যু, চিকিৎসকসহ ২০ জন হোম কোয়ারেন্টাইনে

খুমেকে ১ জনের মৃত্যু, চিকিৎসকসহ ২০ জন হোম কোয়ারেন্টাইনে

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মারা যাওয়া মোস্তাহিদুর রহমানের (৪৫) বাড়ি নগরীর হেলাতলা এলাকায়। হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া চিকিৎসক- নার্স ও স্বাস্থ্যকর্মীসহ ২০ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

জানা গেছে, ঢাকায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া এক ব্যক্তির সঙ্গে একই হাসপাতালে পাশাপাশি বেডে চিকিৎসাধীন ছিলেন খুলনার মোস্তাহিদুর রহমান (৪৫)। পরে তাকে খুলনায় আনা হয়। ভর্তি করা হয় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এ টি এম মঞ্জুর মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোস্তাহিদুর রহমান থাইরয়েড সার্জারির জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। সেখানেই চিকিৎসাধীন ছিলেন ঢাকায় করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া একজন।

এরপর ওই হাসপাতাল থেকে সব রোগীকে ছেড়ে দেওয়া হয়। পরে নিজ নিজ বাসায় সবাইকে কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়।

কিন্তু মোস্তাহিদুর রহমান খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে বুধবার দিনগত রাত আড়াইটার দিকে ভর্তির সময় এসব তথ্য গোপন করেন।

ডা. এটিএম মঞ্জুর মোর্শেদ আরও জানান, থাইরয়েড সার্জারিতে ইনফেকশন হওয়ার কারণে এখানে আসেন তিনি। তাই তাকে স্বাভাবিকভাবেই হাসপাতালের সার্জারি ইউনিট-২-এ ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

বৃহস্পতিবার সকালে তার শ্বাসকষ্ট শুরু হয়। তখন এসব তথ্য প্রকাশ পায়। এরপর ওই রোগীকে ফাঁকা ওয়ার্ডের এক কোণে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছিল। কিন্তু দুপুর দেড়টার দিকে তিনি মারা যান। তার লাশ হাসপাতালেই রয়েছে।

ঢাকার ওই বেসরকারি হাসপাতালের একটি সূত্র নাম প্রকাশ না করে জানায়, আইসিইউর সবাই কোয়ারেন্টিনে যাবার পর ওই রোগী খুলনার উদ্দেশে রওনা হন।

ঢাকায় এই হাসপাতালে মারা যাওয়া ব্যক্তির পাশেই ছিলেন খুলনার ওই ব্যক্তি। করোনা পজিটিভ কিনা নিশ্চিত নই, তবে হাই পসিবিলিটি রয়েছে।

এদিকে, খুলনা মেডিক্যাল কলেজে হাসপাতালে মারা যাওয়া ব্যক্তির নমুনা সংগ্রহ করতে সরকারের স্বাস্থ্য বিভাগের একটি টিম খুলনা এসেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় যশোর থেকে তারা খুলনায় এসে পৌঁছেছেন। খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। ♦

Share With:
Rate This Article