ইটালিতে গত ২৪ ঘণ্টায় আরও ৬০২ জনের মৃত্যু
ইটালিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬০২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মৃত্যু ৬ হাজার ছাড়িয়ে গেলে। কাতারভিত্তিক সংবাদমাধ্য আল জাজিরা এ খবর দিয়েছে।
এদিকে ইটালিতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ৬৩ হাজার ৯২৮ জন। গতকাল যা ছিল ৫৯ হাজার ১৩৮ জন। অর্থাৎ আক্রান্তের সংখ্যাও ৬০ হাজার ছাড়াল। চীনের পর আক্রান্তের দিক দিয়ে যা সর্বোচ্চ।
এদিকে প্রধানমন্ত্রী জুসেপ্পে কোঁতে করোনা সংকট নিরসনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া অব্যাহত রেখেছেন। প্রতিদিন জনগনকে সচেতন ও মনোবল বৃদ্ধি করতে ভাষণ দিচ্ছেন তিনি। পাশাপাশি গোটা ইটালিতে প্রশাসনের নজরদারি আরও বাড়ানো হয়েছে।
ইউরোপের অন্যান্য দেশের চেয়ে ইতালির চিকিৎসা খাতে সবচেয়ে বেশি বাজেট বরাদ্দ। দেশটিতে বিনামূল্যে করোনার পরীক্ষাসহ সকল সেবা প্রদান করা হচ্ছে। এছড়া স্বাস্থ্যসেবা এবং জরুরি স্বাস্থ্যসেবার খরচও সরকার বহন করে।
প্রধানমন্ত্রী বলেছেন, কেউ নিজেকে অসহায় মনে করবেন না, রাষ্ট্র সবার পাশে আছে। আজ আমরা পরস্পর দুরত্ব বজায় রাখব, কাল আবার কাছে জড়িয়ে নেব, আজ আমরা থামব, আগামীকাল অনেক দ্রুত এগুনোর জন্য। ঐক্যবদ্ধভাবে আমরা সফল হবোই। ♦








