বাংলাদেশে বন্ধ হচ্ছে ট্রেন
বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রামণ ঠেকাতে বাংলাদেশের সব লোকাল ও মেইল ট্রেন বন্ধ ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ।
করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৬ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জনে।
এছাড়া দেশে আরও ১ জনের মৃতের ঘটনা ঘটেছে। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ জনে।
সোমবার বিকেলে করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন লাইভ ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
এদিকে এবার এ ভাইরাসের সংক্রামণ ঠেকাতে বাংলাদেশের সব লোকাল ও মেইল ট্রেন বন্ধ ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার সকালে এমন ঘোষণা দেওয়া হয়েছে।
এতে বলা হয়, ২৬ মার্চ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সকল প্রকার ট্রেন বন্ধ ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ।
এর আগে দুপুরে আসন্ন এইচএসসি পরীক্ষা স্থগিত করার ঘোষণা দেয়া হয়। আগামী এপ্রিল মাসের প্রথমদিকে পরীক্ষার নতুন রুটিন জানানো হবে।
রবিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।♦








