Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 5, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদসাদুল্লাপুর লকডাউন করায় ইউএনওর বিরুদ্ধে ব্যবস্থার ঘোষণা ডিসির

সাদুল্লাপুর লকডাউন করায় ইউএনওর বিরুদ্ধে ব্যবস্থার ঘোষণা ডিসির

সাদুল্লাপুর লকডাউন করায় ইউএনওর বিরুদ্ধে ব্যবস্থার ঘোষণা ডিসির

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলাকে লকডাউন ঘোষণাকে ভুল বোঝাবুঝি বলেছেন গাইবান্ধা জেলা প্রশাসক।
 
রোববার সন্ধ্যায় গাইবান্ধা জেলা প্রশাসক জানিয়েছেন, সাদুল্লাপুর লকডাউন নয়। ঘটনাটি আসলে ভুল বোঝাবুঝি।
 
বিয়ের আমন্ত্রণে উপস্থিত দুই আমেরিকা প্রবাসী করোনাভাইরাস টেস্টে পজেটিভ শনাক্ত হয়েছেন দাবি করে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছিল।
 
জেলা প্রশাসক আবদুল মতিন সাংবাদিকদের জানান, দুই প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, তারা করোনা ভাইরাসে আক্রান্ত নয়। লকডাউন নিয়ে করোনা প্রতিরোধ কমিটি এবং ইউএনও’র স্বাক্ষরিত যে চিঠি, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
 
জেলা প্রশাসক আরও বলেন, সবকিছুই স্বাভাবিক আছে। এখন পর্যন্ত সাদুল্লাপুরে কেউ করোনা আক্রান্ত শনাক্ত হয় নি । বিয়ে বাড়িতে আসা দুই প্রবাসী অসুস্থবোধ করায় তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। একইসঙ্গে হবিল্লাপুরের আত্মীয়ের বাড়ির সদস্যদেরও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
 
প্রসঙ্গত, ২২ মার্চ রোববার দুপুরে ওই উপজেলাকে লকডাউনের ঘোষণা দেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নবীনেওয়াজ।
 
ইউএনও’র এক চিঠিতে বলা হয়, ‘গাইবান্ধা জেলাধীন সাদুল্লাপুর উপজেলার ৯ নম্বর বনগ্রাম ইউনিয়নের হবিবুল্লাপুর গ্রামের বাসিন্দা কাজল মণ্ডলের বোনের বিয়ের অনুষ্ঠানে তাদের আমেরিকা প্রবাসী দুই আত্মীয় উপস্থিত ছিলেন।
 
তারা দুজনই করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। পরবর্তী সময়ে ২১ মার্চ গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ওই বিয়ের অনুষ্ঠানে দাওয়াতপ্রাপ্ত অংসখ্য লোক ভোট প্রদান করেছেন বলে জানা গেছে।
 
এতে সাদুল্লাপুরে করোনাভাইরাসের দ্রুত সংক্রমণ ঘটতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। ফলে ওই এলাকার মানুষদের সুরক্ষার জন্য করোনা প্রতিরোধ কমিটি সাদুল্লাপুর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে।’♦
 
Share With:
Rate This Article