করোনা-যুদ্ধ বিজয়ী চীনের উহান প্রদেশ
সারা বিশ্ব কাঁপছে করোনা আতঙ্কে। বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৩ হাজার মানুষের।
এরই মধ্যে চীন থেকে এল অন্য খবর। শেষ তিনদিনে চীনে স্থানীয় স্তরে আক্রান্তের সংখ্যা একেবারে শূন্য। যা দেখে আশা জাগছে অন্য দেশেরও।
মনে করা হচ্ছে বিশ্ব জুড়ে এই মহামারীর কেন্দ্র উহান প্রদেশ। প্রথমদিকে রীতিমতো শ্মশানে পরিণত হয়েছিল চীনের এই প্রদেশ।
কিন্তু আশার কথা হলো শেষ তিনদিনে এখানে একজনও করোনা আক্রান্ত হন নি। শুধু উহান নয়, উহানের পাশাপাশি চীনের অন্য স্থানীয় এলাকাতেও কেউ নতুন করে আক্রান্ত হন নি। দেশের বাইরে থেকে সংক্রমণের জন্য আক্রান্তের সংখ্যা কিছুটা বেড়েছে।
এই বাইরে থেকে সংক্রমণের ব্যাপারটার সঙ্গে ভারতের বেশ কিছু মিল রয়েছে। যে সকল লোকেরা বাইরে থেকে চীনে আসছেন, তাদের দেহে মিলছে করোনভাইরাস।
এর মধ্যে শুধুমাত্র বেইজিংয়ে ১৪ জনের শরীরে করোনাভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে। সাংহাইয়ে সংখ্যাটা ৬।
অন্যদিকে গোটা উহান শহরটাকেই জীবানুমুক্ত করতে চাইছে চীনা প্রশাসন। শহরজুড়ে কাজ শুরু করেছেন সেখানকার স্বাস্থ্যকর্মীরা।
ছড়ানো হচ্ছে জীবাণুনাশক। শহর থেকে ভাইরাস দূরে ছুঁড়ে ফেলতে মরিয়া প্রশাসন। শহর জুড়ে ড্রোনের মাধ্যমে রাখা হচ্ছে নজরদারি।








