Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 4, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিককরোনাভাইরাসে নিয়ন্ত্রণে চীনকে ব্যর্থ বলায় তিন বিদেশি সাংবাদিককে বহিষ্কার

করোনাভাইরাসে নিয়ন্ত্রণে চীনকে ব্যর্থ বলায় তিন বিদেশি সাংবাদিককে বহিষ্কার

করোনাভাইরাসে নিয়ন্ত্রণে চীনকে ব্যর্থ বলায় তিন বিদেশি সাংবাদিককে বহিষ্কার

করোনাভাইরাসে নিয়ন্ত্রণে চীনের ব্যর্থতা নিয়ে মতামত প্রকাশ করায় তিন বিদেশি সাংবাদিককে বহিষ্কার করেছে।
 
আলজাজিরা জানিয়েছে, বুধবার প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের তিন সাংবাদিককে বহিষ্কারের নির্দেশ জারি করে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।
 
করোনাভাইরাস নিয়ন্ত্রণে চীনের সমালোচনা করায় তাদের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। ওয়াল স্ট্রিট জার্নালে ‘চীনা ইজ দ্য রিয়েল সিক ম্যান অব এশিয়া’ শিরোনামে একটি মতামত প্রকাশ করে ওই তিন সাংবাদিক।
 
এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং বলেন, ‘চীনকে বিদ্বেষমূলক আক্রমণ করে এবং বর্ণবাদী বক্তব্য প্রচারকারী গণমাধ্যমকে চীনা নাগরিক গ্রহণ করবে না।’
 
এদিকে বৃহস্পতিবার চীনা ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, গতকাল নতুন করে ১১৪ জনের মৃত্যু ঘটেছে। এখন পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২১১৮ জন।
 
আক্রান্তের সংখ্যা নতুন ৩৯৪ জন বেড়ে দাঁড়িয়েছে ৭৪ হাজার ৫৭৬ জনে।
 
 
 
Share With:
Rate This Article