Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 4, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদমারা গেলেন কাট, কপি, পেস্টের প্রবর্তক ল্যারি টেসলার

মারা গেলেন কাট, কপি, পেস্টের প্রবর্তক ল্যারি টেসলার

মারা গেলেন কাট, কপি, পেস্টের প্রবর্তক ল্যারি টেসলার

কম্পিউটার বিজ্ঞানী এবং ‘কাট-কপি-পেস্ট’ কমান্ডের প্রবর্তক ল্যারি টেসলার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর।
 
সোমবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।
 
স্টিভ জবস্‌ বা বিল গেটসের মতো খ্যাতিলাভ করতে না পারলেও ল্যারি জনবান্ধব কম্পিউটার সিস্টেম প্রচলনের অন্যতম পথিকৃৎ হিসেবে স্বীকৃত। ১৯৪৫ সালে নিউইয়র্কে জন্ম নেওয়া ল্যারির গ্রাজুয়েশন ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে। এরপর কম্পিউটার সিস্টেমকে জনবান্ধব করার বিষয়ে দক্ষতা অর্জনে তিনি ইউজার ইন্টারফেস ডিজাইনিং শেখেন।
 
ষাটের দশকে উচ্চপ্রযুক্তির কেন্দ্রস্থল সিলিকন ভ্যালিতে কাজ শুরু করেন ল্যারি। দীর্ঘদিনের ক্যারিয়ারে তিনি অনেক প্রযুক্তি প্রতিষ্ঠানে কাজ করেছেন। তার ক্যারিয়ার শুরু হয় ফটোকপি ও প্রিন্টিং খাতের প্রযুক্তি নির্মাতা জেরক্সের পালো অলটো রিসার্চ সেন্টারে (পার্ক)। সেখান থেকে তাকে অ্যাপলের জন্য নিয়ে যান স্টিভ জবস। বর্তমান সময়ের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অ্যাপলে ১৭ বছর কাজ করার এক পর্যায়ে ল্যারি সেখানকার প্রধান বিজ্ঞানী পদে অধিষ্ঠিত হন।
 
অ্যাপল ছেড়ে দেওয়ার পর তিনি শিক্ষা বিষয়ক একটি উদ্যোগ নিয়ে হাজির হন। একসময় অ্যামাজন ও ইয়াহুর মতো শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানেও কাজ করেন ল্যারি।
 

ল্যারির মৃত্যুতে শোক জানিয়েছে জেরক্স। তাদের টুইটার বার্তায় বলা হয়েছে, ‘কাট, কপি, পেস্ট, ফাইন্ড ও রিপ্লেসসহ’ কম্পিউটারের এমন অনেক যুগান্তকারী কমান্ডের প্রবর্তন আপনাকে প্রযুক্তিবিশ্বে মর্যাদার আসনে আসীন রাখবে।

 
 
 
Share With:
Rate This Article