Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 20, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদতাই মুক্ত হয়েই ফের বিক্ষোভে অংশ নিতে মসজিদে চন্দ্রশেখর

তাই মুক্ত হয়েই ফের বিক্ষোভে অংশ নিতে মসজিদে চন্দ্রশেখর

তাই মুক্ত হয়েই ফের বিক্ষোভে অংশ নিতে মসজিদে চন্দ্রশেখর

বৃহস্পতিবার রাতে জামিনে মুক্ত হয়েই সোজা জামে মসজিদে গিয়ে ফের বিক্ষোভে যোগ দিয়েই বিতর্কিত নাগরিকত্ব আইনকে কালো আইন বলে উল্লেখ করে চন্দ্রশেখর বলেন, ‘এই মুহূর্তে দেশকে একত্র করা ছাড়া আর কোনও গুরুত্বপূর্ণ কাজ নেই। তাই মুক্ত হয়েই ফের বিক্ষোভে অংশ নিয়েছি।’ 
ভারতে বিতর্কিত নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে বিক্ষোভে নেতৃত্ব দিয়ে গ্রেফতার হয়েছিলেন দলিতদের সংগঠন ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদ।
গত বছরের ডিসেম্বরে জামে মসজিদের সামনে থেকে চন্দ্রশেখরকে গ্রেফতার করে দিল্লি পুলিশ।
শুক্রবার জুমার পর জামে মসজিদের বিক্ষোভে যোগ দিয়ে নিজের সমর্থকদের পাশে দাঁড়িয়ে সংবিধানের প্রিয়াম্বল পড়ে শোনান চন্দ্রশেখর।
তিনি বলেন, মুসলিমবিদ্বেষী নাগরিত্ব সংশোধনী আইন বাতিলের বিক্ষোভে আমরা জানাতে চাই, শুধু মুসলিমরাই এ বিক্ষোভ করছেন না; সব ধর্মের মানুষ এ আইন বাতিলের দাবি জানাচ্ছে সেটাই দেখতে চাই।
তিনি যোগ করেন, যে কোনও ধর্মের মানুষ এ বিক্ষোভে যোগ দিতে পারেন। আমরা চাই বিপুল সংখ্যক ভারতীয় এতে অংশ নিয়ে দাবি পক্ষে শক্তি বাড়াক।
প্রসঙ্গত বৃহস্পতিবার চন্দ্রশেখর আজাদ আজাদকে জামিনে মুক্তি দেয় দিল্লি হাইকোর্ট। তবে দিল্লিতে নির্বাচন না-হওয়া পর্যন্ত আজাদ রাজধানীতে কোনও প্রতিবাদ-বিক্ষোভে যোগ দিতে পারবে না বলে নির্দেশ দেয় আদালত।
কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করে মুক্তি পাওয়া মাত্রই জামা মসজিদে গিয়ে বিক্ষোভে অংশ নেন আজাদ।
Share With:
Rate This Article