Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 20, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকমারা গেলেন বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম পুরুষ খগেন্দ্র থাপা

মারা গেলেন বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম পুরুষ খগেন্দ্র থাপা

মারা গেলেন বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম পুরুষ খগেন্দ্র থাপা

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম পুরুষ খগেন্দ্র থাপা  মারা গেছেন।
শুক্রবার নেপালের এক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৭ বছর।
তিনি দেশটির পোখরায় পরিবারের সঙ্গেই থাকতেন।
খগেন্দ্র থাপার উচ্চতা ছিল মাত্র ৬৭.০৮ সেন্টিমিটার অর্থাৎ ২ ফুট ২.৪১ ইঞ্চি।  
তার ভাই মহেশ থাপা মাগার জানান,‘নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। কিন্তু এবার তার হৃদযন্ত্রও বিকল হয়ে পড়ে।’
খগেন্দ্রর বাবা রূপ বাহাদুর জানিয়েছেন, জন্মের সময়ে সে এতটাই ছোট ছিল যে হাতের তালুর মধ্যে রাখা যেত। ওকে গোসল করানো খুবই সমস্যা ছিল।
২০১০ সালে ১৮ বছরের জন্মদিনের পরই তাকে বিশ্বের ক্ষুদ্রতম পুরুষ হিসেবে ঘোষণা করা হয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। ১২টির বেশি দেশ ভ্রমণ করেছিলেন তিনি।
খগেন্দ্রের মৃত্যুর খবর পেয়ে শোক প্রকাশ করেছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের এডিটর ইন চিফ ক্রেইগ গ্লেনডে। নেপালের পর্যটন প্রচারের মুখ হয়ে উঠেছিলেন খগেন্দ্র থাপা মাগার।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পক্ষ থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় খগেন্দ্র তার ভাইয়ের সঙ্গে গিটার বাজাচ্ছেন, বাইকে উঠছেন এমনকি পারিবারিক দোকানে বসে কাজও করছেন। 
সূত্র: এএফপি
Share With:
Rate This Article