Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 13, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকমালালা ইউসুফজায়ী এক দশকে বিশ্বের সবচেয়ে বিখ্যাত তরুণী

মালালা ইউসুফজায়ী এক দশকে বিশ্বের সবচেয়ে বিখ্যাত তরুণী

মালালা ইউসুফজায়ী এক দশকে বিশ্বের সবচেয়ে বিখ্যাত তরুণী

জাতিসংঘের একটি পর্যবেক্ষণ প্রতিবেদন জানিয়েছে, একুশ শতকের দ্বিতীয় দশকে বিশ্বের সবচেয়ে বিখ্যাত তরুণী নির্বাচিত হয়েছেন শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানের মেয়ে মালালা ইউসুফজায়ী। 

একুশ শতকে কিশোরদের ওপর ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার প্রতি নজর দিয়ে এমন সিদ্ধান্তে এসেছে বিশ্বের সর্বোচ্চ সংস্থা জাতিসংঘ।

গেল এক দশকে ঘটে যাওয়া ইতিবাচক ঘটনাবলীর মধ্যে মালালার আন্তর্জাতিক স্বীকৃতি শীর্ষে রয়েছে। ২০১০ সাল থেকে ২০১৯ সালের মধ্যে এসব ঘটনা ঘটেছে।

পর্যবেক্ষণের প্রথম ধাপে ২০১০ সাল থেকে ২০১৩ সালের মধ্যে বিভিন্ন ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। যার মধ্যে রয়েছে, হাইতির বিপর্যয়কর ভূমিকম্প, নারী শিক্ষায় মালালার চেষ্টা ও মালিতে জাতিসংঘের সবচেয়ে বিপজ্জনক মিশন।

প্রতিবেদনে বলা হয়েছে, তরুণ বয়স থেকেই মালাল ইউসুফজাই নারী শিক্ষার পক্ষে ও তালেবানের নৃশংসতার বিরুদ্ধে কথা বলায় বিখ্যাত হয়ে ওঠেন।

পাকিস্তানের অস্থির সোয়াত উপত্যকায় জন্ম ও বেড়ে উঠেন মালালা। ২০১২ সালের ঘটনা। বাসযোগে সহপাঠীদের সঙ্গে তিনি স্কুলে যাচ্ছিলেন। তখন তালেবান বন্দুকধারীরা তাকে গুলি করেন।

তারা মালালার মাথায় গুলি করে। পরবর্তীতে মালালা সুস্থ হয়ে ওঠেন।

জাতিসংঘ বলছে, মালালার তৎপরতার জন্যই তাকে এভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছে। ২০১৪ সালে শান্তিতে নোবেল ছাড়াও বেশ কিছু বিখ্যাত পুরস্কার পেয়েছেন তিনি।

নারী শিক্ষাকে এগিয়ে নিতে ২০১৭ সালে জাতিসংঘ মালালাকে শান্তির দূত নির্বাচিত করেছিল।

Share With:
Rate This Article