Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 13, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদরাতে মণ্ডপ পাহারা দেবার অনুরোধ আইজিপির

রাতে মণ্ডপ পাহারা দেবার অনুরোধ আইজিপির

রাতে মণ্ডপ পাহারা দেবার অনুরোধ আইজিপির

নবমীর রাত বারোটা থেকে সকাল ছয়টা পর্যন্ত সারাদেশের দুর্গাপূজা মণ্ডপগুলো পাহারা দেওয়ার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল্লাহ আল মামুন৷ মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া পূজামণ্ডপ প‌রিদর্শনে এসে তিনি এ অনুরোধ জানান৷

আইজিপি বলেন, “অনুরোধ করবো, আজকে শেষ রাত, বারোটা পর্যন্ত লোকজন আছে৷ বারোটার পর থেকে সকাল পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ৷ সবাই সতর্ক থাকবেন৷ অন্তত একজন লোক যেন এখানে (মন্ডপে) থাকে৷ মিডিয়ার মাধ্যমে সবাইকেই এ অনুরোধ করছি৷ দেশের সব মন্ডপের কথাই আমি বলছি৷”

মন্ডপে অন্তত একজনকে পাহারা দেওয়ার জন্য রাখার অনুরোধ করে তিনি বলেন, “রাত বারোটা থেকে সকাল ছয়টা পর্যন্ত একজন পাহারাদার যেন মন্ডপে থাকে৷ যদি কেউ দুষ্কর্ম করতে আসে তাকে যেন ধরে ফেলতে পারে৷ না ধরতে পারলে চিনে রাখবেন আমরা ধরে ফেলবো৷”

“সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল নিদর্শন আমরা ধরে রাখবো৷ অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িক বিষবাষ্প যাতে ছড়িয়ে না পড়তে পারে সেজন্য আমরা সবাই সচেতন আছি৷”

তিনি আরও বলেন, “জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা অবিচল৷ আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন সকলে মিলে আমরা কাজ করছি৷ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে আমরা বিশ্বের কাছে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি৷ এরপরও দুষ্কৃতিকারীরা অপকর্ম করতে চেষ্টা করে।”

Share With:
Rate This Article