Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 15, 2026
হেডলাইন
Homeপ্রবাসআটলান্টিক সিটিতে বিএএসজের উদ্যোগে ফুড ব্যাংকের কার্যক্রম

আটলান্টিক সিটিতে বিএএসজের উদ্যোগে ফুড ব্যাংকের কার্যক্রম

আটলান্টিক সিটিতে বিএএসজের উদ্যোগে ফুড ব্যাংকের কার্যক্রম

সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি থেকে : নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির উদ্যোগে ‘ফুড ব্যাংক’ এর আয়োজন করা হয়।

গত ২৮ এপ্রিল আটলান্টিক সিটির ফেয়ারমাউনট এভিনিউয়ে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এ সকাল এগারোটা থেকে দেড়টা পর্যন্ত ‘ফুড ব্যাংক’ এর কার্যক্রম চলে।

এই কার্যক্রমের আওতায় তাজা শাকসব্জি, ফল, দুধ, মাংস,ডিম সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরন করা হয়। পবিত্র ঈদুল ফিতরের প্রাক্কালে এই ফুড ব্যাংকের কার্যক্রম কমিউনিটিতে বেশ সাড়া ফেলে।আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক লোক এই “ফুড ব্যাংক” কার্যক্রমে অংশ নেয়। ফুড ব্যাংক কার্যক্রমে সহায়তা করে ‘কমিউনিটি ফুড ব্যাংক অব নিউজারসি’।

উল্লেখ্য, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির মহতী কার্যক্রমের অংশ হিসাবে মাসে চারবার ‘ফুড ব্যাংক’ এর আয়োজন করা হয়।

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাষটি বোর্ড এর চেয়ারম্যান আব্দুর রফিক, সভাপতি মো: জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক মো: জাকিরুল ইসলাম খোকা ফুড ব্যাংক এর কার্যক্রম সফল করায় সংশিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

Share With:
Rate This Article