শাহ্ জে. চৌধুরীর জন্মদিনে দরিদ্র ও ছিন্নমূল শিশুদেরকে খাবার বিতরণ
ঢাকা প্রতিনিধি: নিউ ইয়র্ক ভিত্তিক প্রতিষ্ঠান শাহ্ গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট শাহ্ জে. চৌধুরী একশ’ দরিদ্র ও ছিন্নমূল শিশুদেরকে জন্যে খাবারের আয়োজন করেন।
আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি জানান, ২২ এপ্রিল শাহ্ জে. চৌধুরীর জন্মদিন। এ দিনটি তিনি বর্ধিত কোনো আয়োজন না করে দরিদ্র ও ছিন্নমূল শিশুদের জন্যে এক বেলা ভালো খাবারের ব্যবস্থা করেন।
ঢাকার মিরবাগ এলাকায় আড়ম্বরহীন এক আয়োজনে একশ’ দরিদ্র শিশুর হাতে খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়।
শাহ্ জে. চৌধুরী রূপসী বাংলা প্রতিনিধিকে বলেন, বিপুল আড়ম্বরে জন্মদিন উযযাপনের চেয়ে বিশেষ এই দিনটির আনন্দকে তিনি ভাগ করতে চেয়েছেন, চেয়েছেন ভালোবাসা ছড়িয়ে দিতে, ছড়িয়ে দেয়ার মাধ্যম হিসেবে এই শিশুদের চেয়ে ভালো মাধ্যম আর হতে পারে না।
শিশুদের জন্যে এ আয়োজনের ব্যবস্থাপনার দায়িত্বটি পালন করেন নিউ ইয়র্কের রূপসী বাংলা পত্রিকা ও অনুস্বর ম্যাগাজিনের নির্বাহী সম্পাদক মুবিন খান।
সার্বিক সহযোগিতায় ছিলেন কেয়ার বাংলাদেশের কর্মী এহতেশামুল হক পিন্টু, ওয়াকিল আহমেদ, মোহাম্মদ সেলিম রেজা, ব্যবসায়ী শেখ মানিক, যন্ত্রসঙ্গীত শিল্পী অজিত কুমার শীল, ব্যবসায়ী তাজুল ইসলাম, এনজিও কর্মী সুমন এবং সেভ দ্য চিলড্রেন ও কেয়ার বাংলাদেশের কর্মীরা।
উল্লেখ্য প্রতি বছরই শাহ্ জে. চৌধুরী নিজের জন্মদিনটিতে দরিদ্র ও ছিন্নমূল শিশুদের জন্যে এ ধরনের আয়োজন করেন।
ছবি





















